শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে আন্তমন্ত্রণালয় সভা কাল

২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২১ PM
শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা © ফাইল ফটো

স্কুল-কলেজ খোলার জন্য পরিবেশ পর্যালোচনা করতে আগামীকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) একটি আন্তমন্ত্রণালয় সভা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে আজ শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জাগঞ্জের চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ এ পর্যালোচনা সভা আহ্বান করেছে। মন্ত্রিপরিষদ বিভাগে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে। আগামী ১ মার্চ থেকে স্কুল-কলেজ খোলার জন্য পরিবেশ পর্যালোচনা করছে সরকার।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদসচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাশেমও গণমাধ্যমকে এ তথ্য দেন। শনিবার বিকেল ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ছাড়াও মন্ত্রিপরিষদসচিব এবং দুই মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত থাকবে বলে জানা যায়।

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬