শিক্ষকদের বেতনের সঙ্গে ঢালাওভাবে গবেষণা ভাতা বন্ধের সুপারিশ

২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৮ PM
লোগো

লোগো © ফাইল ফটো

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বেতনের সঙ্গে ঢালাওভাবে গবেষণা ভাতা দেয়া বন্ধের সুপারিশ করেছে সরকারি হিসাব কমিটি। সুপারিশের আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এ সংক্রান্ত নীতিমালা তৈরি করে বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠাতে বলা হয়েছে। সম্প্রতি হিসাব কমিটির (পিএ) এক বৈঠকে এই সুপারিশ করা হয়।

তথ্যমতে, দেশের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেতনের সঙ্গে ঢালাওভাবে গবেষণা ভাতা নিয়ে থাকেন। বিশ্ববিদ্যালয় ভেদে ৫-৩ হাজার টাকা করে শিক্ষকদের ভাতা দেয়া হয়। তবে অভিযোগ রয়েছে, কোনো প্রকার গবেষণা কর্ম না করেও অনেক শিক্ষক এই ভাতা নেন। এভাবে ভাতা দেয়া বন্ধ করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, গবেষণা না করেও প্রতিমাসে ভাতা নেয়াটা অযৌক্তিক। সেটি বন্ধ করতেই এই সুপারিশ করেছে সরকারি হিসাব কমিটি। যারা প্রকৃতপক্ষে গবেষণা করতে চায়, তাদের গবেষণা প্রপোজাল দেখে এককালীন অনুদান দেয়ার সুপারিশ করা হয়েছে। যেন ওই গবেষক ভালোভাবে গবেষণা কাজ সম্পন্ন করতে পারেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে বৈঠকে উপস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পিএ কমিটির বৈঠকে শিক্ষকদের ঢালাওভাবে গবেষণা ভাতা বন্ধের সুপারিশ করা হয়েছে। ঢালাওভাবে না দিয়ে যেসব শিক্ষকরা গবেষণা করতে চান, তাদের গবেষণা প্রস্তাবনার আলোকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। এক্ষেত্রে এককালীন ৩/৪ লাখ টাকাও দেয়া হবে। তবে গড়পড়তায় সবাইকে গবেষণা ভাতা দেওয়ার সুযোগ নেই।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিমাসে ৫-৩ হাজার টাকা গবেষণা ভাতার জন্য দেয়া হয়।

জনবল নিয়োগে পিকেএসএফের নতুন বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে 
  • ২৪ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী প্রথম জাহাজ
  • ২৪ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম 
  • ২৪ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও ব…
  • ২৪ অক্টোবর ২০২৬
টঙ্গীর মাদ্রাসায় শিক্ষককে থাপ্পড় কাণ্ডে এবার মুখ খুললেন রাশ…
  • ২৪ অক্টোবর ২০২৬
বিশ্বকাপে দুর্দান্ত শুরু, ওয়েলসের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৪ অক্টোবর ২০২৬