একটি মহল শিক্ষার্থীদের ব্যবহার করতে চাইছে : শিক্ষামন্ত্রী

২৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৪ AM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিভিন্ন আন্দোলনে ব্যর্থ হয়ে একটি মহল শিক্ষার্থীদের ব্যবহার করতে চাইছে। শিক্ষার্থীদের সে পথে পা না দেয়ার আহবান জানিয়েছেন  তিনি। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে এ আহবান করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ সেশনজট মুক্ত হয়েছে। শিক্ষার্থীদের বিসিএস নিয়ে যে উদ্বেগ ছিল সেটিও কেটে গেছে। তাই আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুরোধ করব তারা যেন পরীক্ষার জন্য কোনো আন্দোলন না করেন। আমরা যথা সময়ে তাদের পরীক্ষার ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, আমরা তিন মাস পর সব পরীক্ষা নিবো। এই সময় হয়তো শিক্ষার্থী কিছু সমস্যা হবে। তবে বৃহত্তর স্বার্থে তারা সরকারের এই সুচিন্তিত সিদ্ধান্ত মেনে নেবেন বলেই আমরা প্রত্যাশা করছি। শিক্ষার্থীদের কারো প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬