দুই শর্তে সাত কলেজের পরীক্ষা চলমান থাকবে: শিক্ষা মন্ত্রণালয়

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১০ PM

© লোগো

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারী সাত কলেজের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। দুই শর্তে অধিভুক্ত কলেজগুলোর পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়। 

বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি অধিভুক্ত সাত কলেজের চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ শর্তসাপেক্ষে অনুষ্ঠিত হবে।

শর্তসমূহ হল- পরীক্ষা চলাকালীন সময়ে হোস্টেল খোলা হবে না এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের অধ্যক্ষবৃন্দের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এদিকে, বৈঠক শেষে সাত সরকারি কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, সাত কলেজের চলমান পরীক্ষাগুলো অব্যাহত থাকবে। গতকাল এবং আজকের পরীক্ষাগুলোর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

স্বর্ণালংকার ও অর্থ লুটে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, যু…
  • ১৩ আগস্ট ২০২৬
দুই সপ্তাহের ব্যবধানে ৩ ছাত্রের মৃত্যু, চুয়েটের সব পুকুরে ন…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬
ফরিদপুরে নৈশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি
  • ১৩ আগস্ট ২০২৬