সাত কলেজ নিয়ে জরুরি সভায় বসেছে শিক্ষা মন্ত্রণালয়

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও পরীক্ষার দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরেই জরুরি সভায় বসেছে শিক্ষা মন্ত্রণালয়। অনলাইনে চলা এ সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে বলেন, সভায় গৃহীত সিদ্ধান্ত অল্প সময়ের মধ্যে জানানো হবে।

অবশ্য এর আগে এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে আজ সন্ধ্যা ৬টায় জরুরি সভা আহবান করেছে মন্ত্রণালয়।

তিনি জানিয়েছিলেন, ভার্চুয়াল এ সভায় যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষবৃন্দ।

একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬