সাত কলেজ

আন্দোলন নিয়ে জরুরি সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়

২৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৬ PM
নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি

নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি © টিডিসি ফটো

পরীক্ষা বন্ধ করা নিয়ে আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য এক জরুরি সভা আহবান করা হয়েছে। এতে সব পক্ষ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সাত কলেজের বিষয়ে সিদ্ধান্ত আজ সন্ধ্যায় জানানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার বিষয়ে আজ সন্ধ্যা ৬টায় এক জরুরী সভার আহবান করা হয়েছে।

ভার্চুয়াল এ সভায় যুক্ত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষবৃন্দ।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে অধিভুক্ত কলেজগুলোর সব পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এদিন সন্ধ্যায় শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে দ্বিতীয় দিনের মত আজ বুধবার সকালেও বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।

নীলক্ষেত মোড় অবরোধ কর্মসূচিতে আসা শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে তারা নীলক্ষেত মোড়ে দাঁড়িয়েছেন। দেশের সব মার্কেট অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকলেও শুধু মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে তাঁদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিতে ঠেলে দিচ্ছে।

আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৮ জুন ২০২৬
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইতিহাস গড়ে নকআউটে ডি আর কঙ্গো, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ২৮ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীর স্ত্রীকে নিয়ে খেলা দেখতে বাধা, প্রতিবাদে ক…
  • ২৮ জুন ২০২৬
কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়েই নকআউটে পর্তুগাল
  • ২৮ জুন ২০২৬
মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ
  • ২৮ জুন ২০২৬