বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

২২ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৯ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

করোনাকালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে অনলাইনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, করোনাকালীন উচ্চ শিক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর অনলাইন প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় এ ব্রিফিং হবে বলে জানান তিনি।

ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী। গত কয়েকদিন ধরে ক্যাম্পাস ও হল খোলার দাবিতে এসব বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এছাড়া একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারধর ও হামলার শিকার হয়েছে। ফলে আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়গুলো।

একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬