এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত পেতে আরও দেরি

০৬ অক্টোবর ২০২০, ০৫:৩৯ PM

© ফাইল ফটো

সোম-মঙ্গলবারের মধ্যে স্থগিত থাকা এইচএসি পরীক্ষার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও এ সপ্তাহে না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ পরীক্ষা আয়োজনের আনুষঙ্গিক পরিকল্পনা চূড়ান্তের কাজ শেষ না হওয়ায় এ বিলম্ব হচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আগামী বৃহস্পতিবারের মধ্যে এ পরীক্ষা আয়োজনের আনুষঙ্গিক পরিকল্পনা সম্পন্ন হলে সেদিনই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানোর চিন্তা আছে। না হলে আগামী রোববার এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সব প্রস্তুতি চূড়ান্ত করে গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা আজ মঙ্গলবার (৬ অক্টোবর) গণমাধ্যমকে জানান, আগামী ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরুর চিন্তা রয়েছে এবং সে লক্ষ্যে প্রস্তুতি চলছে। চিন্তা অনুযায়ী পরীক্ষার জন্য পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে ৫০ শতাংশের মধ্যে প্রতিটি বিষয়ের পরীক্ষা নেয়া হবে।

তিনি বলেন, মোট বিষয় কমানোর চিন্তাও আছে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে এ চিন্তা শেষ পর্যন্ত বাস্তবায়ন না করে সময়োপযোগী ভিন্ন কোনো উপায়ে পরীক্ষা আয়োজন করা হতে পারে।

এদিকে গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, মন্ত্রণালয়ের আরও একটি সভা রয়েছে। সেটার পর আমরা এইচএসসি পরীক্ষার ব্যাপারে একটি সুনির্দ্দিষ্ট ধারণা দিতে পারবো। সেটি আগামী সোম কিংবা মঙ্গলবারের মধ্যে জানাতে পারবো বলে আশা করছি।

ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে সিনো-বাংলা ডে: ৩০-৪০ চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চা…
  • ১৩ আগস্ট ২০২৬
মির্জা গালিবের মত সুশীলরাই সুশীলতা দিয়ে দেশকে ধ্বংস করেছে
  • ১৩ আগস্ট ২০২৬
প্রাথমিকে ঝরে পড়া শিক্ষার্থী শূন্যে নামাতে উদ্যোগ নিয়েছেন প…
  • ১৩ আগস্ট ২০২৬