এইচএসসি পরীক্ষার সময় জানানো হবে চলতি সপ্তাহে

০৫ অক্টোবর ২০২০, ০৬:৫৬ PM

© লোগো

করোনায় স্থগিত হওয়া চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে সিদ্ধান্ত চলতি সপ্তাহে জানিয়ে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, এইচএসসি পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার (৫ অক্টোবর) বা মঙ্গলবার (৬ অক্টোবর) জানিয়ে দেয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেছিলেন, মন্ত্রণালয়ের আরও একটি সভা রয়েছে। সেটার পর আমরা এই পরীক্ষার ব্যাপারে একটি সুনির্দ্দিষ্ট ধারণা দিতে পারবো। 

আরও পড়ুন: সোম-মঙ্গলবারে এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

সোমবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পর্যায় থেকে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা এ সপ্তাহের শেষ দিকে শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত জানিয়ে দেবেন।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জানিয়েছিলেন, শিক্ষার্থীরা যাতে প্রস্তুতি নিতে পারেন সে জন্য অন্তত চার সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। এরপর শিক্ষা বোর্ড পরীক্ষার সময় সূচি প্রকাশ করবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ২৫ অক্টোবর ২০২৬
সোনালী ব্যাংকের মজুরিভিত্তিক ড্রাইভারদের চাকরি ১৬তম গ্রেডে …
  • ২৫ অক্টোবর ২০২৬
টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৫ অক্টোবর ২০২৬
সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
  • ২৫ অক্টোবর ২০২৬
সেতু থেকে লাফিয়ে বাড়িতে আশ্রয় নেন যুবদল কর্মী কাওসার, সেখান…
  • ২৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে মাদ্রাসাছাত্রীকে নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা…
  • ২৫ অক্টোবর ২০২৬