আমি ওয়েটারের কাজ করেছি: শিক্ষা উপমন্ত্রী

০৪ অক্টোবর ২০২০, ১১:২৯ AM
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © টিডিসি ফটো

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘আমাদের দেশের শিক্ষার্থীরা আত্মসম্মানবোধ রোগে ভোগেন। তারা অনেক পেশাকেই সম্মানের চোখে দেখেন না। দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণের সময় আমি নিজে ওয়েটারের কাজ করেছি। এটি আমাদের দেশের অনেক মানুষের কাছে নিচু কাজ মনে হবে।’

আজ রোববার (৪ অক্টোবর) ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অনলাইন ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপমন্ত্রী বলেন, ‘শিক্ষাটা যেন মানুষের আভিজাত্য তৈরি করতে না পারে, আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের শিক্ষাকে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠা করতে হবে। কোন কাজই ছোট না। একজন কৃষক শিক্ষার অভাবে কৃষিকাজ ঠিকভাবে করতে পারে না। কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি কৃষিকাজ করলে কৃষির ব্যাপক বিপ্লব ঘটবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো: আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো: গোলাম ফারুক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬