ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত সহজ

২৭ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৪ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ডিজিটালাইজেশন এর মাধ্যমে সরকারি সেবা সমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হয়। তিনি আজ (রোববার) অনলাইনের মাধ্যমে মুজিব বর্ষ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১৩০টি সেবা একই প্ল্যাটফর্ম এর মাধ্যমে প্রদানের কার্যক্রম myGov এর উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেনের সভাপতিত্বে এ সময় অনলাইনের মাধ্যমে আরও যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব  এন এম জিয়াউল আলম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন শাহেদুল খবীর।

মন্ত্রী বলেন, ডিজিটালাইজেশনের ফলে সরকারের সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে বললে ভুল হবে, সরকারের সেবাসমূহ আজ জনগণের হাতের মুঠোয়। 

জুনাইদ আহমেদ পলক বলেন, যদি ই নথির ব্যবস্থা করা না হত এবং পাঠ্য পুস্তকের ডিজিটাল কনটেন্ট তৈরি করা না হত তাহলে এত সফলভাবে কোভিড পরিস্থিতি মোকাবেলা করা যেত না। তিনি আরো বলেন, ১৮ হাজার সরকারি অফিসের সেবা সমূহ myGov অ্যাপের মাধ্যমে জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে কাজ করছে সরকার।

মহিবুল হাসান চৌধুরী এমপি বলেন, প্রযুক্তি ব্যবহারে আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি। বিশেষ করে সেবাদাতার মানসিকতা পরিবর্তন খুব দরকার। সেবাগ্রহীতা কে ও জানতে হবে কিভাবে সেবাটি পাওয়া যাবে।

মো: মাহবুব হোসেন বলেন জনগণকে শাসন করা প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ নয়, প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ জনগণের কাছে সেবা পৌঁছে দেয়া। myGov অ্যাপের মাধ্যমে সেবা প্রদান অনেক সহজ হয়ে গেল।

উল্লেখ্য myGov প্ল্যাটফর্ম ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সব রকমের সেবা পাওয়া যাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ প্লাটফর্ম এর মাধ্যমে ১৩০ রকমের সেবা প্রদান করবে।

শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা
  • ০৭ মে ২০২৬
১৮ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৭ মে ২০২৬
ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দুইবার ফাইনালে পিএসজি
  • ০৭ মে ২০২৬
টানা ১৩ দিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৭ মে ২০২৬
বাড়ছে মন্ত্রিসভার আকার ,ঈদের পর আসছে বড় রদবদল
  • ০৭ মে ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরতায় গবেষণার মান নষ্ট হয় :  হ…
  • ০৭ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9