এমপিও নীতিমালা পুনর্বিবেচনা কমিটির সভা ৩০ সেপ্টেম্বর

২৩ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৩ PM
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮এর পুনর্বিবেচনা কমিটির সভা আগামী ৩০ সেপ্টেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মোমিনুর রশিদ আমিন,অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২)। সভায় শিক্ষক কর্মচারীদের বাতিল বা স্থগিত হয়ে যাওয়া এমপিওর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব, বেসরকারি কলেজ শাখার উপসচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

স্কুল ও কলেজের যেসব শিক্ষক-কর্মচারীদের এমপিও স্থগিত, কর্তন, বাতিল হয়ে গেছে তার কারণ ও ছাড়ের ব্যাপারে সভায় আলোচনা করা হবে। এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তি, পুনঃএমপিওভুক্তি, বকেয়া ভাতা প্রেরণসহ বকেয়া বেতন ভাতাদি প্রদানসহ মন্ত্রণালয়ে ও অধিদপ্তরে আসা বিভিন্ন আবেদনের নিষ্পত্তি করা হবে এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায়।

মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬