এমপিওভুক্ত হচ্ছেন ২০৩২ শিক্ষক

১৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৭ PM

© লোগো

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) নতুন এমপিও পাচ্ছেন ২ হাজার ৩২ জন শিক্ষক। এর মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক রয়েছেন ১ হাজার ৫১৬ এবং কলেজ পর্যায়ের শিক্ষক রয়েছেন ৫১৬ জন। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) এমপিও সভায় এ সুপারিশ করা হয়।

ভার্চুয়াল ওই বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আমিনুর রশিদ মোমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীসহ বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চতর গ্রেডের জন্য সুপারিশ করা হয় ৭ হাজারের বেশি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষককে। বদলি এমপিও সুপারিশ করা হয়েছে ২০৫ জন শিক্ষকের। পদোন্নতির সুপারিশ করা হয়েছে ২৯০ জনকে। এছাড়া এরিয়ার বেতনের সুপারিশ পেলেন ৩০৭ জন শিক্ষক। বৈঠকে মোট ১০ হাজার স্কুল এবং ৮০০ কলেজের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬