আজ ব্যাংকে যাচ্ছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বোনাসের টাকা

২২ জুলাই ২০২০, ১২:৩১ PM

© ফাইল ফটো

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব বোনাসের সরকারি আদেশে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই টাকা আজ বুধবার (২২ জুলাই) সরকারি সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ব্যাংকে পাঠানো হবে।

এর আগে গত সোমবার জিও জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের জিও বা সরকারি আদেশ জারি হয়েছে। আজ (বুধবার) অর্থ নির্ধারিত চারটি ব্যাংকে পাঠানো হবে। ঈদের আগেই শিক্ষক-কর্মচারীরা বোনাসের অর্থ হাতে পাবেন বলে জানানো হয়েছে।

জানা গেছে, শিক্ষকদের ঈদুল আজহার উৎসব ভাতা দেয়ার প্রস্তাব অধিদপ্তর থেকে পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে অনুমোদনও দেয়া হয়েছে। এখন বোনাসের চেক ব্যাংকগুলোতে পাঠানো হচ্ছে। এমপিও শিক্ষকরা প্রচলিত বিধি অনুসারে  বোনাস ভাতা পাবেন।

জানা গেছে, আগামী ১ আগস্ট সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তাই জুলাই মাসের বেতন অনুসারে উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষকরা।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬