বিদেশে থেকেও এমপিওভুক্ত!

১৬ জুলাই ২০২০, ০৯:৪৮ PM

© ফাইল ফটো

তিনবছর বিদেশে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হারুনুর রশিদ। দেশে ফিরেই এমপিওভুক্ত হয়েছেন তিনি। যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুরে।

জানা গেছে, মাদ্রাসার শিক্ষক হারুনুর রশিদ ২০১৬ সালে হাজীদের সেবা দিতে সৌদি আরবে যান। এর পর আর দেশে ফিরে আসেননি। গত বছর মাদ্রাসাটি এমপিওভুক্ত হলে হারুনুর রশিদের নাম এমপিওভুক্তির তালিকায় অন্তর্ভুক্তি হয়। বিষয়টি জানাজানি হলে গত ২৮ মে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমানসহ আটজন উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন।

মানবিক কারণে হারুনুর রশিদকে এমপিওভুক্তির সুযোগ দেওয়া হয়েছে জানিয়ে আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেডেন্ট আরিফুল ইসলাম বলেন, এই মাদ্রাসায় হারুন দীর্ঘ ১২ বছর বিনা বেতনে শিক্ষকতা করেছেন। এরপর ৭ দিনের ছুটি নিয়ে বিদেশে চলে যান। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ায় মানবিক কারণে প্রতিষ্ঠান পরিচালনা কমিটি তাকে শিক্ষকতার সুযোগ দিয়েছে। যারা হারুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তারা অভিযোগ প্রত্যাহার করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঘটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, বিদেশ থেকে ফিরে মাদ্রাসা শিক্ষকের এমপিওভুক্তি হবার অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬