এমপিও নীতিমালা সংশোধনী চূড়ান্তকরণে আজ বসছে মন্ত্রণালয়

০৮ জুলাই ২০২০, ০৫:৫৮ PM

© লোগো

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ পর্যালোচনাপূর্বক সংশোধনী চূড়ান্তকরণে বসছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ৩টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে এটি চূড়ান্ত হবে বলে জানা গেছে।

এর আগে গত বছরের ১২ নভেম্বর এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব মোমিনুর রশিদকে কমিটির আহবায়ক করে কমিটিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, এনটিআরসিএ, ঢাকা বোর্ডের কর্মকর্তারা সদস্য হিসেবে ছিলেন।

আর বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিবকে কমিটির সদস্য সচিব করা হয়েছিল। এছাড়া নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার এবং সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায়কে কমিটির সদস্য হিসেবে রয়েছেন। 

জানা গেছে, দীর্ঘ ৯ বছর পর ২০১৯ সালে দুই হাজার ৭৩০টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে সরকার। এমপিও পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিএনপি, জামায়াত, রাজাকার ও যুদ্ধপরাধীদের নামের প্রতিষ্ঠান ছাড়াও অস্তিত্বহীন, সরকারি, এবং এমপিও পাওয়া প্রতিষ্ঠান রয়েছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে ওই বছরের ১২ নভেম্বর এ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। গত বছরের ৪ ডিসেম্বর কমিটির প্রথম সভা, ১২ ডিসেম্বর দ্বিতীয় সভা, ২২ ডিসেম্বর তৃতীয় সভা, চলতি বছরের ৭ জানুয়ারি চতুর্থ সভা এবং গত ১১ মার্চ পঞ্চম সভা অনুষ্ঠিত হয়। এসব সভার আলোচনা নিয়েই এমপিও নীতিমালা সংশোধনের লিখিত সুপারিশ তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

ঢাবির ছাত্রাবাসের সামনে গুলি করে একজনকে হত্যা
  • ২৮ এপ্রিল ২০২৬
রুয়েটের একাডেমিক পরীক্ষায় নকল, ৫ শিক্ষার্থীকে শাস্তি 
  • ২৮ এপ্রিল ২০২৬
সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড
  • ২৮ এপ্রিল ২০২৬
নিজের অবদান বলতে গিয়ে অন্যের ওপর হাতুড়ি পেটানো ঠিক নয়: বিরো…
  • ২৮ এপ্রিল ২০২৬
কৃষকদলের এক নেতাকে বহিস্কার
  • ২৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১০৩৫, আবেদন এস…
  • ২৮ এপ্রিল ২০২৬