সন্ধ্যার পর চলবে কোচিং সেন্টার, থাকছে না ড্রেস কোড

০৭ জুলাই ২০২০, ০৮:০৮ AM

© ফাইল ফটো

নোট-গাইড আগের মতোই নিষিদ্ধ থাকলেও সন্ধ্যার পর চলবে কোচিং সেন্টার। তবে কোচিং সেন্টারে শিক্ষার্থীদের ড্রেস কোড থাকছে না। প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়ায় কোচিং সেন্টার নিয়ে এ ধরনের বিধান রাখা হচ্ছে।  খসড়া আইনটি শিগগরিই চূড়ান্ত করে তা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, দীর্ঘ ১০ বছর ধরে আইনটির খসড়া নিয়ে কাজ চলছে। সর্বশেষ গত রোববার বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে আগের খসড়ায় তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। আইনে কৌশলগতভাবে কোচিং থাকলেও নোট-গাইড বই থাকছে না, এমনটাই বলা হয়েছে।

এছাড়া কোচিং সেন্টার পরিচালনা সংক্রান্ত ধারায় উল্লেখ করা হয়েছে, সন্ধ্যার পর কোচিং সেন্টার চালানো যাবে। শিক্ষার্থীদের প্রাইভেট টিউশনির মাধ্যমে পাঠদানে কোচিং সেন্টার পরিচালনা করা কিংবা কোচিং সেন্টারে শিক্ষকতা নিষিদ্ধ গণ্য হবে না।

আরো বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন সন্ধ্যার আগ পর্যন্ত বা দিনে কোচিং সেন্টার পরিচালনা করা যাবে না। এটি করা হলে সংশ্লিষ্ট কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল হবে। কোচিং সেন্টারে কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে পড়াতে পারবেন না।

খসড়ায় আরও বলা হয়েছে, খসড়া আইনে ড্রেস কোডের উল্লেখ থাকবে না। অবশ্য নীতিমালায় ড্রেস কোড নির্ধারণ করা হবে পরে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সাংবাদিকদেরকে বলেন, ‘খসড়ায় তেমন পরিবর্তন আনা হয়নি। আইনে না থাকলেও হয় এমন দুটি বিষয় বাদ দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের ড্রেস কোড রয়েছে, তা আইনে রাখা হয়নি। এছাড়া খসড়া অনুযায়ী নোট-গাইড নিষিদ্ধ রাখার বিষয়টি আগের মতোই রয়েছে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬