মুজিব শতবর্ষ

শিক্ষক ও শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহবান শিক্ষামন্ত্রীর

২৬ জুন ২০২০, ০৬:৫৮ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রত্যেক শিক্ষক ও শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহবান জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় তিনি একটি গাছ কাটলে অন্তত দশটি গাছ লাগানোর আহবানও জানান তিনি।

আজ শুক্রবার (২৬ জুন) অনলাইনে স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের আহবায়ক প্রফেসর নাসির উদ্দিনের সভাপতিত্বে অনলাইন অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহাবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা প্রধানগণ, বোর্ডের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ বৃন্দ এবং স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের যুগ্ন আহবায়ক বিপুল চন্দ্র, সদস্য সচিব জাফর আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য কুমার ঘোষ প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন অযত্ন-অবহেলায় আমাদের বনাঞ্চল নষ্ট হয়ে গিয়েছিল। বনাঞ্চলকে রক্ষা করতে এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৃক্ষরোপন অভিযানের সূচনা করেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রকৃতি-পরিবেশ সংরক্ষণে বহু নীতি, আইন ও বিধিমালা প্রণয়ন করেছে আমাদের সরকার। পরিবেশ সংরক্ষণে সংবিধানেরও সংশোধন করা হয়েছে। সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংযোজন করে ১৮(ক) অনুচ্ছেদে বলা হয়েছে—‘রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান করিবেন।

সচিব মো: মাহবুব হোসেন বলেন, আমাদের সকলকে চাকরির বাহিরেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। করোনার এ মহামারীর সময়ে ও আমাদের কোন কিছুই থেমে থাকবে না। আমাদের সব রকমের কাজ চালিয়ে যেতে হবে। আমাদের ভিন্ন পদ্ধতি গ্রহণ করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে।

তিনি বলেন, করোনা ভাইরাসের মহামারীর সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে আজকের এই বৃক্ষরোপণ অভিযান একটি চমৎকার দৃষ্টান্ত। এজন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

সৈয়দ গোলাম ফারুক বলেন, করোনাভাইরাসের মহামারীর মধ্যেও শিক্ষা মন্ত্রণালয় বিশ্বের তৃতীয় দেশ হিসেবে টেলিভিশন এবং অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা শিক্ষা মন্ত্রণালয়েকে নিয়ে গেছে উচ্চতম মর্যাদায়। যার অংশীদার আপনারাও।

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মে…
  • ০৭ মে ২০২৬
ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে চাকরি, পদায়ন ঢাকাসহ ৫ বিভাগীয় শহরে
  • ০৭ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপে প্রিলিমিনারি টু মাস্টার্স…
  • ০৭ মে ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে ব্যাগ, ড্রেস ও ফুটওয়্যা…
  • ০৭ মে ২০২৬
যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • ০৭ মে ২০২৬
এসএসসির ছয় কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ
  • ০৭ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9