শিক্ষাবর্ষে ২০২১ সালের মাস দুয়েক যোগ হচ্ছে!

১৭ জুন ২০২০, ০৭:২৩ PM

© ফাইল ফটো

করোনা সংক্রমণের মধ্যেই গত মার্চের মাঝামাঝি সময় থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় ছুটি বাড়ানোর পর সর্বশেষ আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে, কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, তা এখনও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। এ অবস্থায় চলতি শিক্ষাবর্ষ যে পিছিয়ে যাচ্ছে, সেটি মুটামুটি নিশ্চিত। বিষয়টিও ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  

আজ বুধবার (১৭ জুন) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, মার্চের মাঝামাঝি থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কাজেই চলতি শিক্ষাবর্ষে আমরা আড়াই মাস পেয়েছি। সামনে কতমাস সময় পাব সেটি এখনও বলা যাচ্ছেনা। কাজেই এটি নির্ভর করছে কবে নাগাদ করোনা পরিস্থিতি থেকে আমরা মুক্ত পাব।

তিনি বলেন, এ বছরের ডিসেম্বরেও যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে সিলেবাস সংক্ষিপ্ত করে আমরা শিক্ষাবর্ষ শেষ করবো। প্রয়োজনে আগামী বছরের দুয়েকমাস পর্যন্ত শিক্ষাবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি।

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গাছের সঙ্গে বে…
  • ০৩ অক্টোবর ২০২৬
একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬