এইচএসসি পরীক্ষা কবে- যা বললেন শিক্ষামন্ত্রী

১৭ জুন ২০২০, ০৬:৫৯ PM

© ফাইল ফটো

করোনা পরিস্থিতির কারণে কবে নাগাদ এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হবে, তা এখনও বলা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (১৭ জুন) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এইচএসসির পরীক্ষার জন্য যা যা প্রস্তুতি দরকার সব সম্পন্ন করে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে করোনা মহামারীর প্রকোপ না কমায় আমরা সেটি নিতে পারছি না।

তিনি বলেন, বর্তমানে দেশে করোনা সংক্রমণ উদ্ধমুখী, এটা থেকে কবে নাগাদ আমরা মুক্ত হতে পারবো আমরা কেউ আন্দাজ করতে পারছি না। এজন্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে।

তিনি আরও বলেন, এই পরীক্ষাটি একটি বিরাট কর্মযজ্ঞ। এখানে শুধু শিক্ষার্থীরা জড়িত নয়, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীসহ অনেকেই এটার সঙ্গে সংশ্লিষ্ট। তাই সবার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে আমরা এ পরীক্ষা নিতে পারিনা। কাজেই এ মুহুর্তে কোনভাবেই বলতে পারছিনা কবে নাগাদ এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণের ফলে চলতি বছরের এইচএসসি ও সমমানে পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬