শিক্ষা মন্ত্রণালয়ের ভার্চুয়াল সমন্বয় সভা মঙ্গলবার

১৪ জুন ২০২০, ০৪:৪৬ PM

© ফাইল ফটো

আগামী মঙ্গলবার (১৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের ভার্চুয়াল সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সকাল ১১ টায় এই সভা শুরু হবে। রোববার (১৪ জুন) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সভায় সভাপতিত্ব করবেন। সভায় পেন্ডিং তালিকা পর্যালোচনা, বিগত সমন্বয় সভার সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনার বিষয়ে আলোচনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামীকাল সোমবারের (১৫ জুন) মধ্যে পেন্ডিং তালিকা পর্যালোচনা ও বিগত সমন্বয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন সকাল ১১টার মধ্যে [email protected] এই ইমেইলে পাঠাতে হবে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬