হোম কোয়ারেন্টিনে স্বাস্থ্য শিক্ষা সচিব

০৩ জুন ২০২০, ০৯:০৯ PM
মো. আলী নূর

মো. আলী নূর © ফাইল ফটো

জ্বর-সর্দিতে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টিনে আছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর। তার করোনা ফলাফল নেগেটিভ আসলেও পরিবারের এক সদস্য করোনায় আক্রান্ত ছিলেন।

সচিব মো. আলী নূর বলেন, আমি অসুস্থ আছি। কিন্তু করোনা আক্রান্ত নই। এমনিতেই ঠাণ্ডা-জ্বর। বাসাতেই আছি। কোয়ারেন্টাইনে আছি। কারণ আমার পরিবারের একজন সদস্য আক্রান্ত। ভয়ের কোনো কারণ নেই। তিনিও ভালো হয়ে উঠছেন। তিনি বলেন, আমাদের সকলেরই সচেতন থাকা উচিত। আমার কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

মো. আলী নূর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর যোগদেন। এর আগে তিনি সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক ছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ (অষ্টম) ব্যাচের একজন কর্মকর্তা।

মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬