নটর ডেম, হলিক্রসে নিজস্ব পদ্ধতিতে ভর্তির অনুমোদন

০২ জুন ২০২০, ১১:৫৭ AM

এবারও খ্রিষ্টান মিশনারি পরিচালিত কলেজগুলো একাদশ শ্রেনীতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করতে পারবেন। সোমবার (১ জুন) কলেজগুলোকে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে একাদশ শ্রেণিতে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি পেল রাজধানীর নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে কলেজগুলোকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি দেয়া হয়েছে। বিষয়টি জানিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। তবে করোনার সময় ভর্তি কার্যক্রম পরিচালনা করতে কলেজগুলোকে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া স্বাস্থ্যবিধি সরকারের নির্দেশনা মেনে চলতে দেয়া হয়েছে।

এদিকে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ২০১৫ সাল থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীরা কোন কলেজে ভর্তি হবে তা নির্ধারণ করছে শিক্ষা বোর্ডগুলো। অনলাইনে শিক্ষার্থীর আবেদনের পছন্দক্রম থেকে একটি কলেজ নির্ধারণ করা হয়। আর ভর্তির পুরো কাজটি অনলাইনে সম্পাদন করা হয়।

 

পে-স্কেল: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মাসিক ভাতা ৩ হাজ…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়বে, দেখুন এখানে
  • ৩১ আগস্ট ২০২৬
বাবরকে ‘সোশ্যাল মিডিয়ার ক্রিকেটার’ বললেন পাকিস্তানি তারকা
  • ৩১ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সব গ্রেডের সরকারি চাকরিজ…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে স্কেলে ৫ সুখবর
  • ৩১ আগস্ট ২০২৬
‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরু…
  • ৩১ আগস্ট ২০২৬