এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন করে যা জানালেন শিক্ষামন্ত্রী

৩১ মে ২০২০, ০১:৩১ PM

© ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের সংক্রমণের ফলে চলতি বছরের এইচএসসি ও সমমানে পরীক্ষা নির্ধারিত সময় অনুষ্ঠিত হয়নি। এ পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। এমন অবস্থায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানালেন, দেশে করোনার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পরীক্ষা নেয়া হবে না। যখনই পরীক্ষা নেয়া হবে তার আগে দুই সপ্তাহ সময় পাবেন শিক্ষার্থীরা।

আজ রবিবার (৩১ মে) বেলা ১১টার দিকে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

এসময় ডা. দীপু মনি বলেন, এবারের এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। সকল প্রস্তুতিও সম্পন্ন করে রেখেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। কারণ এখানে ব্যাপক পরিমাণ শিক্ষার্থী, পুরোপুরি গণপরিবহন চালু হতে হবে।

তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব না। তাহলে আমাদের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বহুগুণ বৃদ্ধি করতে হবে। এসব কিছু না করতে পারলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ব্যাপকভাবে থেকে যাবে। কোনোভাবেই এ ঝুঁকি এ মুহূর্তে নেয়া সম্ভব নয় বলে আমরা মনি করি।

তিনি আরও বলেন, সে কারণে করোনা পরিস্থিতি আরও অনুকূল না হওয়া পর্যন্ত আমরা এইচএসসি পরীক্ষা নিতে পারছি না। যখনই আমরা মনে করব পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি হয়েছে তখনই অন্তত পক্ষে দুই সপ্তাহ সময় দিয়ে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করব।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬