বিদ্যানন্দের ভাঙা কিচেনে ছুটে গেলেন শিক্ষামন্ত্রী, দিলেন অনুদানও

২৮ মে ২০২০, ১০:২৪ PM
বিদ্যানন্দের রান্নাঘরে শিক্ষামন্ত্রী

বিদ্যানন্দের রান্নাঘরে শিক্ষামন্ত্রী © সংগৃহীত

বিদ্যানন্দের কল সেন্টারে অনুদানের ইচ্ছা প্রকাশ করে নিজেই ছুটে গেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিদ্যানন্দ জানিয়েছে ‘তিনি যে আমাদের ভাঙা কিচেনে আসবেন, প্রতিবন্ধকতা জয়ে স্বেচ্ছাসেবকদের অনুপ্রাণিত করবেন- বিশ্বাস করিনি’।

আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে বিদ্যানন্দ জানিয়েছে, দুঃস্থদের মাঝে যাকাত হস্তান্তর কিংবা অনুদান দেয়ার সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছবি তুলতে চাননি। শেষে স্বেচ্ছাসেবকদের অনুরোধে কিছু ছবিতে সংযুক্ত হয়েছেন। বেশীরভাগ সময়ই কাটিয়েছেন স্বেচ্ছাসেবকদের মুখে গল্প শুনতে আর ব্যক্তিগত মোবাইলে কিছু ছবি তুলতে।

বিদ্যানন্দের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অবগত আছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ভয় কি তোমাদের, কাজ করে যাও। মানুষের কথায় কান দিও না।’

দেখুন: লাইনে দাঁড়িয়ে বাজার করলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর কার্যক্রম নিয়ে বিদ্যানন্দ গণমাধ্যমকে বলেন, আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আমাদের এখানে এক একা এসেছিলেন। নিরাপত্তায় পুলিশের গাড়ি ছিলো না, সাংবাদিকেরও কোন খবর ছিলো না। দুই হাজার মানুষের আহার করানোর ইচ্ছা নিয়ে তিনি সরাসরি আমাদের রান্না ঘরে চলে গেলেন। স্বেচ্ছাসেবকদের সাথে সময় কাটালেন, চুপিসারে তার অনুদানের প্যাকেটটা দিয়ে চলে গেলেন।

বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী

এর আগে গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে বাজার করার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ফের এ ঘটনাটিও অনেক ব্যবহারকারী শেয়ার করে প্রশংসা করেছেন।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬