ঈদের আগেই ১২ লাখ শিক্ষার্থী পাচ্ছে উপবৃত্তির টাকা (ভিডিও)

২০ মে ২০২০, ০৫:২১ PM

© টিডিসি ফটো

ঈদের আগেই ১২ লাখ শিক্ষার্থীর হাতে তাদের উপবৃত্তির টাকা তুলে দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এসপিএফএমএসপি, অগ্রনী ব্যাংক ও বিকাশের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সমন্বিত উপবৃত্তির আওতায় এ টাকা দেয়া হচ্ছে।

জিটুপি-এর মাধ্যমে ১২ লাখ ৫৯ হাজার ১০০ শিক্ষার্থীর কাছে গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের উপবৃত্তির টাকা প্রদানের কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্বতিতে টাকা প্রেরনে তৃতীয় কোন পক্ষ জড়িত না থাকায় কোন রকমের ভোগান্তি নেই বলে জানানো হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকে আজ ২৩৬ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার টাকা প্রেরন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংক আজকের মধ্যেই শিক্ষার্থীদের একাউন্টে টাকা পাঠিয়ে দেবে। টিউশন ফি যাবে প্রধান শিক্ষকের একাউন্টে। যাদের বিকাশে একাউন্ট আছে তাদের বৃত্তির টাকা সরাসরি বিকাশ একাউন্টে চলে যাবে।

আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি। এই সময় আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বিকাশের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অনেকেই।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে আমরা এক মহাদুর্যোগ মোকাবিলা করছি। এই দুর্যোগের সময় সরকার জনগণকে সহযোগিতা করতে সর্বোচ্চ চেষ্টা করছে। উপবৃত্তির টাকাও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে আরো ১২ লাখ শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির টাকা প্রেরণ করা হবে। আগামী একমাসের মধ্যে আরও ৬০৬ কোটি টাকা এ খাতে বিতরন করা হবে বলে তিনি জানান।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬