১০ হাজার টাকা করে পেলেন ছয় শতাধিক খেলোয়াড়

২০ মে ২০২০, ০৪:২৫ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ছয় শতাধিক খেলোয়াড়কে এককালীন ১০ হাজার টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বুধবার (২০ মে) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। খেলোয়াড়দের পক্ষে তাদের নিজ নিজ ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ চেক গ্রহণ করেন।

চেক বিতরণ কালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এ করোনাকালে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের পাশে থাকার জন্য। আমাদের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও নির্দেশনা দিয়েছিলেন খেলোয়াড়দের পাশে দাঁড়াতে।

জাহিদ আহসান রাসেল বলেন, আমি সব ফেডারেশন ও খেলোয়াড়দের আশ্বস্ত করতে চাই, আমাদের মানবিক এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে খেলোয়াড়দের সহায়তা করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছি। উনারা আমাদের আশ্বস্ত করেছেন। আশা করছি, ঈদের পরে আমরা আরো অধিক সংখ্যক খেলোয়াড়কে সহযোগিতা করতে পারবো।

চেক বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া সচিব মো. আকতার হোসেনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গাছের সঙ্গে বে…
  • ০৩ অক্টোবর ২০২৬
একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬