সিগারেট উৎপাদন বিক্রি সাময়িক বন্ধের নির্দেশনা

২০ মে ২০২০, ০৩:২২ PM

© সংগৃহীত

করোনাভাইরাস পরিস্থিতিতে সিগারেট ও তামাকজাত দ্রব্যের সরবরাহ, বিপণন ও বিতরণ সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

বুধবার (২০ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

শিল্পমন্ত্রী বলেন, সিগারেটসহ সব ধরনের তামাক পণ্যের উৎপাদন, সরবরাহ বন্ধের নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে। শিল্প মন্ত্রণালয় থেকে ছাড় নেয়া হয়। আজ শিল্প মন্ত্রণালেয় মিটিং করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ খাত থেকে প্রতিদিন ২৩ থেকে ২৫ হাজার কোটি টাকা আয় হয়, তা বন্ধে রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়বে, এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে বিষয়টির বিপণন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। যেহেতু সিগারেট করোনা রোগের সঙ্গে সম্পৃক্ত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও এসব বন্ধে ইতোপূর্বে নির্দেশনা দেওয়া হয়েছে, সার্বিক পরিস্থিতিতে আমরা সে নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছি। আজকের পরিস্থিতিতে করোনা মোকাবিলায় এটি একটি প্রেসক্রিপশন।

তিনি আরও বলেন, আমরা কিছুদিন আগেও বৃটিশ আমেরিকান ট্যাবাকোসহ সকলকে বিপণনসহ সব কিছুর বিষয়ে সর্বাত্মক সহায়তা করেছি। যেহেতু আমাদের বিশাল একটা রাজস্ব তাদের কাছ থেকে সরকার পেয়ে থাকে। নীতিগতভাবে বলতে গেলে রাজস্ব বন্ধ করে তারপর তাদের বলতে পারি। দ্বৈতনীতিতো হতে পারে না। যেহেতু আজকের পরিস্থতিতে করোনা মোকাবেলায় এটা একটি প্রেসক্রিপশন। এ মুহূর্তে তামাকজাত পণ্য আরো ক্ষতিকারক, বিধায় সরবরাহ বিপণন সাময়িক বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬