বাদ পড়া শিক্ষকদের এমপিও আবেদন শুরু ২২ মে

১৫ মে ২০২০, ০৮:০৯ PM

© ফাইল ফটো

নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দ্বিতীয় দফায় এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২২ মে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রথম দফায় গত ২ মে এ আবেদন শুরু হয়ে চলে ৫ মে পর্যন্ত। কিন্তু এর মধ্যে যারা আবেদন করতে পারেননি তাদের ফের আবেদনের সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২২ মে থেকে বাদপড়া স্কুল-কলেজ শিক্ষকদের আবেদন গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ মে থেকে নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের আবেদন গ্রহণ করা হবে। এ প্রক্রিয়া চলবে ৩১ মে পর্যন্ত। ৪ জুনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এমপিওর আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে। আর ৮ জুনের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়।

এছাড়া ১৫ জুনের মধ্যে আঞ্চলিক উপ-পরিচালকদের এমপিও আবেদন অগ্রায়ন করতে বলা হয়েছে। আবেদন করা শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি ও ব্যক্তিগত কোড নম্বর দেয়া হবে।

কলেজ ও ডিগ্রি কলেজ শিক্ষকদের আবেদন চলবে ২২ মে থেকে ২ জুন পর্যন্ত। আঞ্চলিক পরিচালকদের ১৫ জুনের মধ্যে কলেজ শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন অগ্রায়ন করতে বলা হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেছেন, দ্বিতীয় ধাপে এমপিও আবেদন শুরু হবে ২২ মে থেকে। ৫ মে’র মধ্যে যারা প্রথম ধাপে আবেদন করেছেন তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে মিটিং ডাকা হয়েছে। আবেদন প্রক্রিয়া শেষে দ্বিতীয় ধাপের কার্যক্রমও দ্রুত শেষ হবে।

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গাছের সঙ্গে বে…
  • ০৩ অক্টোবর ২০২৬
একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬