৫ হাজার অসচ্ছল শিল্পীকে আর্থিক সহায়তা দেবে সরকার

১৩ মে ২০২০, ০৮:৩৪ PM

© ফাইল ফটো

দেশব্যাপী চলমান লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া সারাদেশের প্রায় ৫ হাজার অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহযোগিতা প্রদানের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১৩ মে) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনা বিস্তার রোধে দেশব্যাপী চলমান লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দেশের প্রায় পাঁচ হাজার অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহযোগিতার উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা প্রশাসন এবং জেলা কালচারাল অফিসারের সহযোগিতায় মাঠ পর্যায় থেকে এবং ঢাকা মহানগর এলাকার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় তালিকা প্রস্তুত করা হচ্ছে।

প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে এসব অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘আম্মুর মুখের দিকেই তাকিয়ে আমার কামব্যাকের জার্নিটা শুরু হয়…
  • ০৩ অক্টোবর ২০২৬