স্বাস্থ্য মন্ত্রণালয়ের হুঁশিয়ারি: রোগী ফিরিয়ে দিলে লাইসেন্স বাতিল

১২ মে ২০২০, ০৯:২৩ PM

দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে সাধারণ রোগে আক্রান্ত রোগীদের চিতকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। চিকিৎসা না পেয়ে অনেক রোগীর মৃত্যুর খবরও পাওয়া গেছে। এমন অবস্থায় বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক রোগীদের চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দিলে তাদের লাইসেন্স বাতিলসহ তিনটি নির্দেশা দেওয়া হয়েছে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধান অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

কোভিড-১৯ এর পরিপেক্ষিতে গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেল থেকে সোমবার (১১ মে) এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে মঙ্গলবার (১২ মে) জানিয়েছে মন্ত্রণালয়।

মিডিয়া সেলের নির্দেশনায় আরও বলা হয়, দেশের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধান অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনাগুলো হলো

১. বেসরকারি হাসপাতাল/ক্লিনিকসমূহে সন্দেহভাজন করোনা রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা থাকতে হবে।

২. চিকিৎসাসেবা থাকা সত্ত্বেও জরুরি চিকিৎসার জন্য আগত কোনো রোগীকে ফেরত দেয়া যাবে না। রেফার করতে হলে স্বাস্থ্য অধিদফতরের করোনা হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করে রোগীর চিকিৎসার বিষয়টি সুনিশ্চিত করে রেফার করতে হবে।

৩. দীর্ঘদিন ধরে যেসকল রোগী কিডনি ডায়ালাইসিসসহ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন তারা করোনা আক্রান্ত না হয়ে থাকলে তাদের চিকিৎসা অব্যাহত রাখতে হবে।

ট্যাগ: কোভিড ১৯
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬