করোনার মধ্যেই এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের চেক ব্যাংকে

০৮ মে ২০২০, ০৭:৫০ AM

© ফাইল ফটো

করোনা পরিস্থিতির মধ্যেই বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ-উল-ফিতরের উৎসব ভাতার সরকারী অংশের চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে আটটি চেক হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির উপরিচালক মো. রুহুল মমিন জানান, আগামী ১৪ মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে ঈদ-উল-ফিতরের উৎসব ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

এদিকে বেসরকারি কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের বোনাসের টাকা অনুমোদন দেয়া হয়েছে। এ বাবদ দুটি স্তুরে মোট ৮৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার ১৪৭ টাকা বরাদ্দ দেয়া দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখা।

বৃহস্পতিবার এটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে আলাদা দুই অধিদফতরে অর্থ ছাড়ের অনুমোদন পাঠানো হয়েছে। দ্রুত বোনাসের অর্থ নির্ধারিত কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে ব্যাংকে জমা দিতেও নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে।

ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬