করোনায় ৩০ মে পর্যন্ত ছুটি শিক্ষা প্রতিষ্ঠান

০৫ মে ২০২০, ০৬:১২ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। আজ মঙ্গলবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনার সংক্রমণ বাড়ায় সরকার ঘোষিত সাধারণ ছুটি ১১ দিন বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ সময়ে সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

সচিব বলেন, ঈদের ছুটিসহ ৩০ মে পর্যন্ত সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিগগিরই ছুটির আদেশ জারি হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেন, করোনা পরিস্থিতি খারাপ হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়বে কিনা তা যাচাই করে দেখা হবে পরে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সরকারি ছুটির আদেশে বলা হয়, ৭-১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে ৬ মে’র বুদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। গত ২৩ এপ্রিল সাধারণ ছুটি ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বর্ধিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর তা বাড়িয়ে ১৬ মে করা হয়।

গত ৮ মার্চ প্রথম ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে তা কয়েক দফা বাড়ানো হয়।

ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬