এসএসসি’র ফল ও এইচএসসি পরীক্ষার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

০৩ মে ২০২০, ১২:২৮ PM

© ফাইল ফটো

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস সঙ্কট কাটিয়ে উঠলে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য এইচএসসি পরীক্ষার জন্য কমপক্ষে দুই সপ্তাহ সময় দেয়া হবে।

এদিকে, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বলছেন, করোনার কারণে সবকিছু অনির্দ্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় বর্তমান অনিশ্চয়তা আর উদ্বেগের মধ্যে কাটছে তাদের দিন।

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত মার্চ মাসের ২৬ তারিখ থেকেই সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়। এর আগেই ঘোষণা আসে এইচএসসি পরীক্ষা স্থগিতের। অনিশ্চয়তা শুধু এইচএসসি পরীক্ষা নিয়েই নয়, করোনার কারণে আটকে আছে এসএসসির ফল প্রকাশও।

তবে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহে এসএসসির ফল প্রকাশ করত শিক্ষা মন্ত্রণালয়। আর পরীক্ষার রুটিনে এইচএসসি পরীক্ষা এখন শেষ পর্যায়ে থাকার কথা ছিল। কিন্তু এখন এসএসসির ফল এবং এইএসসির পরীক্ষা কবে হবে এ নিয়েই উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে স্থগিত হওয়া পরীক্ষাসহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, এসএসসির ফল হলেই সাথে সাথে কলেজগুলোতে ভর্তির ব্যবস্থা করা যাবে। যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন থেকে ২ সপ্তাহের একটি নোটিশ দিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষাগুলো নেওয়া হবে।

উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬