নতুন এমপিওভুক্ত মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান চূড়ান্ত (তালিকা)

৩০ এপ্রিল ২০২০, ০১:১৬ PM

এমপিওভুক্ত মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার  মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। এর আগে বেশ কয়েক দফায় যাচাই-বাছাই হয় এই তালিকা।

জানা গেছে, তথ্য যাচাই বাছাইয়ের প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৭৭টি মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান থেকে কিছু প্রতিষ্ঠান বাদ পড়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো তালিকা প্রকাশ করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানগুলোকে এমপিও কোড এবং শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষকরা ২০১৯ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে বেতন ভাতা পাবেন বলেও জানানো হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরকে। আর কোন প্রতিষ্ঠান যোগ্যতা ধরে রাখতে ব্যর্থ হলে তার এমপিও স্থগিত করা হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাদ্রাসা ও কারিগরি বিভাগের ওয়েবসাইট থেকে তালিকা দেখতে ক্লিক করুন: www.tmed.gov.bd

এছাড়াও আলাদাভাবে দেখতে ক্লিক করুন: এমপিওভুক্ত দাখিল মাদ্রাসা

এমপিওভুক্ত আলিম মাদ্রাসা

এমপিওভুক্ত ফাজিল মাদ্রাসা

এমপিওভুক্ত কামিল মাদ্রাসা

এমপিওভুক্ত ডিপ্লোমা ইন এগ্রিকালচার স্তর

এমপিওভুক্ত বিএম স্তর

এমপিওভুক্ত এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল

ট্যাগ: এমপিও
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬