ত্রাণ অনিয়ম নিয়ন্ত্রণে আছে: এলজিআরডি মন্ত্রী

২৬ এপ্রিল ২০২০, ০৪:৪৫ PM

© ফাইল ফটো

ত্রাণ নিয়ে দুর্নীতি করা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় অনিয়ম এখন নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ত্রাণ নিয়ে যেখানেই কোনো রকম দুর্নীতির খবর আমরা পেয়েছি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। এখানে সীমিত সংখ্যক লোক জড়িত হয়েছে। গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় আমি মনে করি বিষয়টি নিয়ন্ত্রণে এসেছে।

ডেঙ্গুর মৌসুম নিয়ে এক প্রশ্নে মন্ত্রী প্রত্যেকের বাগান, ফ্রিজ, এসিসহ জমে থাকা পানি পরিষ্কার রাখার তাগিদ দেন। তিনি বলেন, করোনার কারণে এখন যেহেতু আমরা বেশিরভাগ বাসায় থাকি তাই যদি আমরা সবকিছু পরিষ্কার-পরিছন্ন করে ফেলি, তাহলে এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে পারব। এ বিষয়ে আমরা সবাই সতর্ক হলেই এটি নিয়ন্ত্রণ করতে পারব।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬