শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১২ দিন কমছে, ক্লাসের সময় বাড়বে

২১ এপ্রিল ২০২০, ০৮:৫০ PM

© ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ঐচ্ছিক শিক্ষা ছুটি সীমিত করার বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। সে অনুযায়ী একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১২ দিন কমতে পারে। বাড়বে ক্লাসের সময়ও।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) শিক্ষা সচিব মাহবুব হোসেনের সঙ্গে ১১টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্টরা ভিডিও কনফারেন্সে এ ধরণের প্রস্তাব জানিয়েছেন।

জানা গেছে, ঈদুল আজহার ছুটি ১৫ দিন থেকে কমিয়ে ১০ দিন ও দুর্গাপূজার ছুটি সাত দিন থেকে কমিয়ে তিন দিন করা হতে পারে।এছাড়া বড় ছুটি কমানো হবে। পাশাপাশি শ্রেণিকক্ষে ক্লাসের সময় ৪০ মিনিটের পরিবর্তে এক ঘণ্টা করা হতে পারে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘করোনার কারণে একমাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর ক্ষতি পুষিয়ে দিতে বড় ছুটি কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। 

যেমন ঈদুল আজহার ১৫ দিনের ছুটি ১০ দিন, দুর্গাপূজার সাত দিনের বদলে তিন দিন করাসহ অন্যান্য ছুটিগুলো একদিন বা দুইদিন করে কমানোর প্রস্তাব দেয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘ছুটিগুলো সমন্বয় করতে পারি। এ বিষয়ে আলোচনা হয়েছে। এখনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি খতিয়ে দেখে ওয়ার্কআউট করে সচিব মহোদয়কে দেব। তারপর তারা সিদ্ধান্ত নেবেন।’

ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬