সংসদ টিভিতে শুরু হলো ‘আমার বাড়িতে আমার ক্লাস’ কার্যক্রম

২৯ মার্চ ২০২০, ১০:৫৫ AM

© টিডিসি ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় অনলাইনে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিষয়ভিত্তিক শিক্ষাদান শুরু করার উদ্যোগ নিয়েছে সরকার। সে অনুযায়ী আজ থেকে সংসদ টেলিভিশনে সীমিত আকারে বিষয়ভিত্তিক শিক্ষাদান শুরু হয়েছে।

যদিও ২৪ মার্চ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ২৮ মার্চ থেকে শুরু করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নানা জটিলতায় তা সম্ভব হয়নি। গত কয়েকদিন ধরে রেকডিং করার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। নতুন রেকডিং বন্ধ রয়েছে।

তাই সীমিত আকারে আজ সকাল ৯টা থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কিছু বিষয়ের পাঠদান শুরু হয়। এ উপলক্ষে প্রাথমিকভাবে পাঁচ দিনের ক্লাস রুটিন প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

টিভির মাধ্যমে পাঠদানের মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করছে এটুআই এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সহযোগীতা করবে ব্যানবেইসসহ অন্যান্যরা। শিক্ষা অধিদপ্তর ও এটুআইয়ের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

যতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিনই টেলিভিশনের মাধ্যমে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা হবে। দীর্ঘসময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে বাসায় অবস্থান করেই ছাত্র-ছাত্রীরা যাতে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে সে বিষয়টি বিবেচনায় নিয়েই সংসদ টেলিভিশনে রেকর্ড করা শিক্ষা কার্যক্রম সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরবর্তীতে প্রতিদিন সাতটি করে প্রতিসপ্তাহে ৩৫টি ক্লাস প্রচার করা হবে। শিক্ষার্থীরা বাসায় বসেই টেলিভিশনে নিজ নিজ বিষয়ের ওপর অভিজ্ঞ শিক্ষকদের দেয়া শিক্ষা গ্রহণ করতে পারবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এ টু আই’ প্রকল্পের কারিগরি সহায়তায় মাধ্যমিক শিক্ষা স্তরের এই একাডেমিক কার্যক্রম প্রচার হবে।

আগামী ৯ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের ঘরে থেকে লেখাপড়া চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়। শিক্ষার্থীদের অবশ্যই ঘরে থাকতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এদিকে শিক্ষকদের শ্রেণি পাঠের ক্লাস কার্যক্রম ভিডিও করে টেলিভিশনে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেছেন, ‘৯ এপ্রিল পর্যন্ত সময়ে ভাল মানের শিক্ষকদের শ্রেণি পাঠের ক্লাস কার্যক্রম ভিডিও করে টেলিভিশনে প্রচার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬