শিক্ষক-কর্মচারী নিয়োগ বোর্ড

ডিসিদের দেয়া ক্ষমতা কেড়ে নিল মাদ্রাসা শিক্ষা অধিদফতর

২৬ মার্চ ২০২০, ০৬:১০ AM

মাদ্রাসায় শিক্ষক-কর্মচারী নিয়োগ বোর্ডে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের (ডিএমই) মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে ডিসিদের মনোনীত করে দেয়া সার্কুলারটি বাতিল করা হয়েছে। সম্প্রতি ডিসিদের বাদ দিয়ে আগের মতোই নিয়োগ বোর্ডে সদস্য মনোনয়নের সিদ্ধান্তের সার্কুলার প্রকাশ করা হয়। গত রোববার কারিগরি ও মাদ্রাসা বিভাগসহ ডিসিদের কাছে বাতিলের সার্কুলারটি পাঠায় ডিএমই।

জানা যায়, চলতি বছরে ১৮ ফেব্রুয়ারি ডিসিরা ডিএমই মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে মাদ্রাসায় নিয়োগ বোর্ডে থাকবেন বলে সার্কুলার জারি করে ডিএমই। এতে বলা হয়, ডিসির অনুপস্থিতিতে তার প্রতিনিধি মনোনীত হবেন। কিন্তু ওই সার্কুলারের এক মাসের মাথায় গত ১৯ মার্চ হঠাৎ করেই ডিএমই মহাপরিচালক সফিউদ্দিন আহমদ স্বাক্ষরিত সার্কুলারে ১৮ ফেব্রুয়ারির সিদ্ধান্ত বাতিল করা হয়।

নিয়োগের ক্ষমতা দিয়ে তা এক মাসের মধ্যে কেড়ে নেয়াকে অপমানকর বলেও মনে করছেন ডিসিদের কেউ কেউ। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবের কাছে কয়েকজন ডিসি এ নিয়ে লিখিত চিঠি দিয়েছেন বলে জানা গেছে। যদিও এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬