৯ এপ্রিল পর্যন্ত সব কোচিংও বন্ধ

২৪ মার্চ ২০২০, ০৩:২৭ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাস প্রতিরোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব কোচিং বন্ধ রাখার সিদ্ধান্ত বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনা প্রতিরোধে শিক্ষার্থীরা বাসায় অবস্থান করবে এবং আইইডিসিআর ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলবে জানিয়ে এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৮ মার্চ ২০২০, শনিবার থেকে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সংসদ টিভির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ক্লাস সম্প্রচার করা হবে।

সভায় সবার সাথে আলোচনা করে আগামী ৯ এপ্রিল ২০২০ পর্যন্ত দেশের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা শিক্ষা বিভাগের সচিব মো মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন সহ মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬