শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল আরও ৯ দিন

২৪ মার্চ ২০২০, ০২:২৭ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বাড়তি আরো ৯ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী, আগামী ৯ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে। এর আগে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। 

করোনা প্রতিরোধে শিক্ষার্থীরা বাসায় অবস্থান করবে এবং আইইডিসিআর ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলবে জানিয়ে এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৮ মার্চ ২০২০, শনিবার থেকে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সংসদ টিভির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ক্লাস সম্প্রচার করা হবে।

সভায় সবার সাথে আলোচনা করে আগামী ৯ এপ্রিল ২০২০ পর্যন্ত দেশের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা শিক্ষা বিভাগের সচিব মো মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন সহ মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬