এমপিও প্রতিষ্ঠানের ৫০ শতাংশ প্রভাষককে পদোন্নতির সুপারিশ

১২ মার্চ ২০২০, ০৯:২৮ AM

© ফাইল ফটো

এমপিওভুক্ত কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের প্রভাষকদের পদোন্নতির অনুপাতে পরিবর্তন আসছে। বুধবার (১১ মার্চ) কমিটির পঞ্চম সভায় এ সংক্রান্ত নীতিমালার সুপারিশগুলো চূড়ান্ত করা হয়েছে। অবশ্য বেসরকারি প্রতিষ্ঠানের প্রভাষকদের দাবি, অনুপাত প্রথা বাতিল ও সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা।

নতুন সুপারিশ অনুযায়ী, এখন থেকে ৫০ শতাংশ প্রভাষক সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। এছাড়া বেসরকারি স্কুল-কলেজের এমপিও নীতিমালা সংশোধনের সুপারিশ করতে যাচ্ছে বলে সভা সূত্রে জানা গেছে। জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন কমিটি এ সুপারিশ করেছে।

কমিটির পঞ্চম সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন। এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনে এ কমিটি গঠন করা হয়েছে।

সূত্র জানায়, সভায় আগের নতুন করে আলোচনা করে সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। সুপারিশগুলো শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দেয়া হবে। তারা নীতিমালা সংশোধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। প্রয়োজন হলে অর্থ ও জন প্রশাসন মন্ত্রণালয়ের সাথেও আলোচনা করবেন।

জানা গেছে, এমপিওভুক্ত কলেজের প্রভাষকদের পদোন্নতির বিষয়ে সভায় আলোচনা হয়েছে। পদোন্নতিতে অনুপাত প্রথা বাতিলের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে ওই কমিটি। এছাড়া ৫০ শতাংশ প্রভাষককে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়ার সুপারিশ করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর প্রথম, ১২ ডিসেম্বর দ্বিতীয়, ২২ ডিসেম্বর তৃতীয় ও  ৭ জানুয়ারি কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। ওই সভাগুলোর আলোচনা নিয়েই এমপিও নীতিমালার লিখিত সুপারিশ তৈরি করা হচ্ছে। গত গত ১২ নভেম্বর ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিতে ননএমপিও শিক্ষক নেতারাও আছেন।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬