‘শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের’ নাম পরিবর্তন

০৮ মার্চ ২০২০, ০২:১৩ PM

© সংগৃহীত

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। আজ রোববার (৮মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকবৃন্দের দাবীর প্রেক্ষিতে বিদ্যালয়টির নাম পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তন করে বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়।

আর জানানো হয়েছে, ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের দাবীর প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের কর্মকর্তাবৃন্দ সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শণ করেন এবং ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন এবং তাদের মতামত নেন। তারা বিদ্যালয়ের নাম পরিবর্তনের মতামত দেন।

এছাড়া চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, দিনাজপুর এ মতামতের সাথে একমত পোষণ করেন এবং শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয় নামকরণের বিষয়ে সুপারিশসহ মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করে। তার সুপারিশের ভিত্তিতে আজ এ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে বলে এতে জানানো হয়েছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬