ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৬ AM

© সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষকে বাড়াবাড়ি না করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানাান। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ আহবান জানান। এসময় ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদও উপস্থিত ছিলেন।

এর আগে বেলা একটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা কলেজের অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পাঁচ শিক্ষার্থী হলো তানভীর, নিহাল, সাফওয়ান, রাহাত ও সোয়াত। তারা সবাই একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। 

সংঘর্ষের পর ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ বলেন, কলেজ ছুটি হওয়ার পর ছাত্ররা বাসায় ফিরছিল। তখন সায়েন্স ল্যাব এলাকায় সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী ঢাকা কলেজের কয়েকজন ছাত্রকে ছুরিকাঘাত করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আহত শিক্ষার্থীদের উদ্ধার করে তাদের সহপাঠীরা ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এর মধ্যে নিহালের পিঠে ও পায়ে এবং সোয়াতের পেটে ছুরির আঘাত রয়েছে। এ দুজনের অবস্থা গুরুতর। আর অন্যদের হাতে, পায়ে ছুরির আঘাত রয়েছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬