বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে ১৫ কলেজ সরকারিকরণ

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৬ PM

© লোগো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে ১৫টি বেসরকারি কলেজ সরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট অনুমোদিত ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি করার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে ১৫টি বেসরকারি কলেজকে সরকারি করার লক্ষ্যে এসব কলেজের নিয়োগ, পদোন্নতি, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কলেজগুলো পরিদর্শন করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরচিালককে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কলেজগুলো হলো-ঢাকার মিরপুরের শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ফরিদপুরের বোয়ালমারির খরসূতী বঙ্গবন্ধু কলেজ, রাজবাড়ীর পাংশার জাতির জনক বঙ্গবন্ধু কলেজ, মাদারীপুর সদরের ছিলাচর বালিকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজ এবং মাদারীপুরের রাজৈরের শেখ রাসেল মহাবিদ্যালয় সরকারি হচ্ছে।

বাগেরহাট মোংলা পোর্টের বঙ্গবন্ধু মহিলা কলেজ, ঝিনাইদহের কালিগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল মহাবিদ্যালয় ও মহেশপুরের শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রি কলেজ, মাগুরার শ্রীপুরের বঙ্গবন্ধু কলেজ এবং বরিশালের মেহেন্দিগঞ্জের দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়কেও সরকারি করা হবে।

এছাড়া জামালপুরের মেলান্দহের বঙ্গবন্ধু কলেজ ঝাউগড়া ও শেখ কামাল কলেজ, নীলফামারীর ডিমলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয় ও জলঢাকার শিমুলবাড়ি বঙ্গবন্ধু ডিগ্রি মহাবিদ্যালয় এবং দিনাজপুরের ফুলবাড়ি চিন্তামনের বঙ্গবন্ধু কলেজ সরকারি হচ্ছে।

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬