সাব-রেজিস্ট্রার পদে ৩৪ জনকে পদায়ন, ৪৭ জনকে বদলি

৩১ জানুয়ারি ২০২০, ০৭:৩৮ PM

© ফাইল ফটো

সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ পাওয়া ৩৪ জনকে পদায়ন এবং ৪৭ জন সাব-রেজিস্ট্রারকে নতুন কর্মস্থলে বদলি করেছে সরকার।

শুক্রবার (৩১ জানুয়ারি) আইন ও বিচার বিভাগের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে নতুন করে পদায়ন হওয়া সাব-রেজিস্ট্রারদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। পদায়ন হওয়া সবাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদ পাননি। সাব-রেজিস্ট্রার পদের শূন্যতা দূর করার জন্য সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদা থেকে জরুরিভাবে এ পদগুলো পূরণ করল আইন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৪৭ সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। বদলির প্রাপ্যতা হওয়ায় এবং প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারদের বদলির প্রস্তাব আইন ও বিচার বিভাগ অনুমোদন দিয়েছে।

এই ৪৭ জন সাব-রেজিস্ট্রারকে ৯ ফেব্রুয়ারি তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বিধি অনুযায়ী বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য বিজ্ঞপ্তি জারির করতে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে অনুরোধ জানানো হয়েছে।

মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ ইবি শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬