শিক্ষার্থীদের জিম্মি করে আর আন্দোলন নয়: শিক্ষামন্ত্রী

০১ জানুয়ারি ২০২০, ০১:০৫ PM

© ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমার অনুরোধ থাকবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের দাবি-দাওয়া থাকলে সেগুলো আমাদের (শিক্ষা মন্ত্রণালয়) জানাতে হবে। দাবিগুলো যদি যুক্তিযুক্ত হয়, তাহলে আমরা দেখবো। আর কোনোভাবেই যেনো শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করতে না হয়। 

বুধবার সকালে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবের এসে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ প্রমুখ।

ডা. দীপু মনি বলেন, শেখ হাসিনার সরকারের সময় কোনো দাবির জন্য আন্দোলন করতে হয় না। এমনিতেই সব ধরনের প্রয়োজন মিটানোর ব্যবস্থা করা হয়। কারণ শিক্ষাকে তিনি সর্বাধিক গুরুত্ব দেন।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিষয়টি এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বোর্ডের (ইউজিসি) কাছে আছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে। দেখা শেষে আমাদের কাছে তথ্য এলে তারপর আমরা দেখবো কী করা যায়।

প্রমোশনের মাধ্যম নয়, গবেষণাকে নীতিনির্ধারণের হাতিয়ার করতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬
অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতায় বিপর্যস্ত গোবিপ্রবির বিজয় দিবস…
  • ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্যদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ যশোর শিক্ষ…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নি…
  • ২৬ অক্টোবর ২০২৬
নওগাঁয় ৬৩ গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলেন এমপি ফজলে হুদা
  • ২৬ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের দুই দিন আগে ঢাকা বোর্ডের সচিবকে ‍কুমিল…
  • ২৬ অক্টোবর ২০২৬