এমপিওভুক্ত হলো আরও ৬ শিক্ষাপ্রতিষ্ঠান

১২ নভেম্বর ২০১৯, ১১:০২ PM

© লোগো

শর্ত সাপেক্ষে আরও ৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল-কলেজ) এমপিও দিলো সরকার। মঙ্গলবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এর আগে, গত ২৩ অক্টোবর বিভিন্ন স্তরের দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।

নতুন করে এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে—খুলনার দিঘলিয়া উপজেলার আলহাজ মোল্লা জালাল উদ্দিন কলেজ, কুমিল্লার হোমনা উপজেলার রেহানা মজিদ মহিলা কলেজ, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মোমোরিয়াল ডিগ্রি কলেজ, একই জেলার মহেশপুর উপজেলার শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় এবং যশোর সদর উপজেলার ইছালি মডেল কলেজ।

২০১৮ সালের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সময় কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তে বলা হয়েছে–নিবন্ধন প্রথা চালুর আগে বিধিসম্মতভাবে নিয়োগ পাওয়া শিক্ষকরা এমপিওভুক্তির সুযোগ পাবেন। আর কাম্য যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে এমপিও স্থগিত করা হবে।  এছাড়া যেসব তথ্যের ভিত্তিতে এমপিওভুক্ত করা হয়েছে তা ভুল বা অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত ১ জুলাই থেকে এমপিওভুক্তি কার্যকর হবে।

সরকারি বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদনে…
  • ১৪ আগস্ট ২০২৬
ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬
জুটি ভাঙল অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
যুবককে কুপিয়ে হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে আগুন
  • ১৪ আগস্ট ২০২৬
ইজারাদারের কর্মীকে থাপ্পড় মারা সেই ইউএনওকে বদলি, বললেন ‘সরি’
  • ১৪ আগস্ট ২০২৬
‘মেইডেন ফিফটির’ দেখা পেলেন তানজিদ হাসান তামিম
  • ১৪ আগস্ট ২০২৬