যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন যুগ্মসচিব রেখা রানী

০৩ অক্টোবর ২০১৯, ১০:১২ PM

© টিডিসি ফটো

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রেখা রানী বালো। বদলি পূর্বক তাকে এই নিয়োগ প্রদান করা হয়। বর্তমানে তিনি একই পদে রেলপথ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (০৩ সেপ্টম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ অধিশাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞানে অনার্স-মাস্টার্স ডিগ্রিধারী রেখা রানী বালোর গ্রামের বাড়ি মানিকগঞ্জের সদর উপজেলায়।

বিসিএসের ১৫তম ব্যাচের এ কর্মকর্তা এর আগে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব, পাবনা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্তির আগে তিনি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে দায়িত্ব পালন করেন।

মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ ইবি শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬