এনসিটিবির উপসচিব সিরাজুল ইসলামকে ওএসডি

০৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ AM
এনসিটিবি

এনসিটিবি © টিডিসি সম্পাদিত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উপসচিব (প্রেষণ) সিরাজুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তাকে ঢাকার সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব এ এস এম শাহরীয়ার জাহান। সিরাজুল ইসলাম অর্থনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক। এর আগে তাকে ব্রজলাল সরকারি কলেজে বদলির আদেশ দেওয়া হয়েছিল।

প্রজ্ঞাপন বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উপসচিব (প্রেষণ) ও ব্রজলাল সরকারি কলেজে বদলির আদেশাধীন অর্থনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম-কে মাউশিতে ওএসডি করে ঢাকার ‘সরকারি কালাচাঁদপুর হাই স্কুল এন্ড কলেজ’-এ সংযুক্ত করা হয়েছে।

আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তাগণ আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। নির্ধারিত সময়ে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন। এছাড়া কর্মকর্তাদের আবশ্যিকভাবে নিজস্ব পিডিএস-এ লগইন করে অবমুক্ত ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১৩ থেকে ২০তম গ্রেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ, এসএসসি প…
  • ০৬ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে আদিবাসী উৎসব
  • ০৬ নভেম্বর ২০২৬
রবিবার বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস
  • ০৬ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয় ও পিস ইউনিভার্সিটির মধ্…
  • ০৬ নভেম্বর ২০২৬
যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীকে টার্গেট করে প্রতারণার চেষ্টা,…
  • ০৬ নভেম্বর ২০২৬
খরচ ছাড়াই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950